মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে প্রশাসন। আজ সোমবার শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয় এবং দুলাল চন্দ্র প্রামানিক, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ অভিযানে শাহজাদপুর থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত প্রজন্ম গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
অভিযানে আটককৃতরা হলেন-
১. মোঃ আশাদুল ইসলাম (২০)
পিতা: মোঃ তৈয়ব আলী
গ্রাম: রূপপুর নতুনপাড়া, শাহজাদপুর।
আটক স্থান: রূপপুর নতুনপাড়া, শাহজাদপুর।
দণ্ড: ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
২. মোঃ রনি (৩২)
পিতা: মোঃ মতিউর রহমান
গ্রাম: গঙ্গাপ্রসাদ, থানা: শাহজাদপুর।
আটক স্থান: বাড়াবাড়ি ঘাট, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩. মোঃ গোফরান শেখ (৪২)
পিতা: মৃত নূর বকস শেখ
গ্রাম: নুকালী, থানা: শাহজাদপুর।
আটক স্থান: বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
শাহজাদপুর উপজেলা প্রশাসন জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

