সাতক্ষীরায় টিসিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

Share the post
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় টাইফয়েড প্রতিরোধে টিসিভি (Typhoid Conjugate Vaccine) ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এ উদ্বোsaধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশান আরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ. বারী, ডব্লিউএইচও প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা, ডা. ইশরাত জাহান সুমনা, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকি, সদর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মহিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় আজ থেকে ৯ মাস থেকে ১৫ বছর (নবম শ্রেণী পর্যন্ত) বয়সী শিশু ও কিশোরদের টিসিভি টিকা প্রদান করা হবে।
এই ক্যাম্পেইনের আওতায় জেলাজুড়ে ৫ লক্ষ ৫ হাজারেরও বেশি শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ৭ হাজার মানুষের মৃত্যু হয়। টাইফয়েড প্রতিরোধে সরকার ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে এই টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]