নরসিংদীতে পুরনো ব্যাটারি কারখানায় আগুন, ঝলসে গেছে ৭ শ্রমিক 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় অবস্থিত পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাচঁদোনা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ শ্রমিকরা হলেন, সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি গ্রামের কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), একই গ্রামের সাদ্দাম  মিয়ার দুইছেলে হোসেন আলী (২৪) এবং তাইজুল ইসলাম (২৫)। বাকি চারজন শ্রমিকের নাম জানা যায়নি। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কাজ পরিচালনা করে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকাল ১০টার দিকে ওই প্রতিষ্ঠানে কাজ চলাকালে হঠাৎ করে  আগুন লাগে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]