সাতক্ষীরায় ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে  হস্তান্তর

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদেরকে সোপর্দ করা হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করে। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।
তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]