ব্রাহ্মণবাড়িয়ায় ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার ২৩ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায়, সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লাল, কালো ও নেভি-ব্লু রঙের তিনটি ব্যাগে রাখা ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের তুহিন হোসেন (২৫)। র‌্যাব জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]