মিয়ানমারে পাচারকালে লবণবাহী টলার  জব্দ

Share the post
মাহমুদুল হাসান  চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রপথে মিয়ানমারমুখী পাচার প্রতিরোধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে বোটে তুলতে থাকা লবণসহ বিভিন্ন দেশীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি পণ্যবাহী ট্রাকও আটক করে মহেশখালী থানা পুলিশ।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ট্রাকে করে আনা মালামাল বোটে তোলা হচ্ছিল। বোট ও ট্রাকসহ পণ্য জব্দ করা হয়েছে। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জব্দ করা বোটটির মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর। তবে প্রকৃতপক্ষে এ চক্রের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট—ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে লবণ ও নানা বাংলাদেশি পণ্য পাচার হয়ে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ চক্র নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি না থাকায় পাচারকারীরা দুঃসাহসী হয়ে উঠছে। তাই কেবল বোট জব্দ নয়, বরং মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]