কালকিনিতে হাসিনার পক্ষে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Share the post

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে শেখ হাসিনার পক্ষে রাতের আধারে মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. সাফায়েত ইভানকে (১৯) নামে গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং সে একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান পরিচালনা করে ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সাহেবরামপুর এলাকার একটি নির্জন রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন। এসময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পরে তিনি পালিয়ে যান। এই ঘটনার পরে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]