কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, স্বামীকে জবাই করে হত্যা: ঘাতক আটক..!

Share the post

বিশেষ প্রতিনিধি : কক্সবাজার শহরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও স্বামীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহতের নাম রঞ্জন চাকমা (৩৫)। আটককৃত ঘাতকের নাম বিরেল চাকমা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি থেকে আনারস বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে আসেন রঞ্জন চাকমা ও তার স্ত্রী। পরিচয়ের সুবাদে তারা বিরেল চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই রাতে সবাই একসাথে মদ্যপান করার একপর্যায়ে বিরেল চাকমা পাশের কক্ষে গিয়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্ত্রী স্বামীকে বিষয়টি জানালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বিরেল চাকমা ছুরি দিয়ে রঞ্জনকে জবাই করে হত্যা করে।

খুনের পর পালানোর সময় বিরেলের হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে। পরে বাড়িতে গিয়ে রঞ্জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়, পাশে কান্নায় ভেঙে পড়েন অর্ধনগ্ন অবস্থায় থাকা স্ত্রী। স্থানীয়রা জানান, আটককৃত বিরেল চাকমা হত্যার বিষয়টি স্বীকার করেছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘাতককে গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার ঘাতক বর্তমানে থানায় রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে মদ্যপ অবস্থায় ছিল। ভিকটিমের স্ত্রীর শরীরে ধর্ষণের আলামত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]