নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার আটক ৫

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর বেলাব ও রায়পুরার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর  এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, মাদারীপুরের ছয়না এলাকার মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯), একই উপজেলার কুন্তীপাড়া এলাকার মৃত কামাল খানের ছেলে রাকিব খান (২১)। অপর আসামীর হচ্ছেন রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামের লুপ মিয়া এবং একই গ্রামের রমজান ও মুক্তার হোসেন। এসময় তাদের কাছ থেকে ৩৪০ বোতল বিদেশি মদ ও ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, নরসিংদী থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি-ছিনতাই রোধ, অপরাধীদের গ্রেফতার সহ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শিহাব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল  বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডের (ঢাকা-সিলেট মহাসড়ক) এর পূর্বপাশে সন্দেহভাজন একটি আন্তঃজেলা ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৪০ বোতল হুইস্কি ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।
অপর আরেক অভিযানে রায়পুরা উপজেলার বাহাদুর গ্রামে জাহিদ স্টোরের মালিক রমজান মিয়া তার মুদির দোকানে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার উপপরিদর্শক মোঃ শহিদুল্লাহ সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার সকালে অভিযান চালিয়ে ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ রমজান মিয়াকে গ্রেফতার  করেন। এসময় মোটরসাইকেল সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]