ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি।

Share the post
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানোর উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওসি মোজাফফর হোসেন নিজেই সদর মডেল থানায় এ জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, “আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
তিনি আরও বলেন, “এ ঘটনার পেছনে নিশ্চিতভাবেই কোনো অসৎ উদ্দেশ্য কাজ করছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার আশঙ্কা সৃষ্টি করতে পারে।”
এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]