সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে সোমবার বিকালে শহরের গণমুখী মাঠে জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, বিএনপি বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে মহিলা দল সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে মহিলা দল অগ্রণী ভূমিকা রাখবে।পরে তিনি অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া,সদর উপজেলা মহিলা দলের সভাপতি আনজু মনোয়ারা, সাধাঃ সম্পাদক নাসিমা পারভীন, পৌর মহিলা দলে সভাপতি উম্মে কুলসুম,সাধাঃ সম্পাদক জোহরা খাতুন রিক্তা,সাংগঠনিক সম্পাদক ফাতেমা খাতুন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বৃক্ষরোপন করা হয়। পরে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]