দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই উপহার দিলো —পথ পাঠাগার

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় এলাকার রাহমানিয়া দারুল উলুম কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ।

প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, “শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য, মাদরাসার পক্ষ থেকে পথ পাঠাগারকে ধন্যবাদ জানাই।

পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দিয়ে তাদের জ্ঞানার্জন ও শিক্ষায় প্রসার ঘটানোই হচ্ছে এ উদ্যোগের প্রধান উদ্দেশ্যে। সাহিত্যকে মানুষের হাতের মুঠোয় নেয়ার জন্য, পথ পাঠাগার ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের সেলুনে, রেল স্টেশনে, হোটেল রেস্তোরায় পাঠাগার স্থাপন করেছে। সমাজে সাহিত্যকে ছড়িয়ে দিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কবি সারোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]