বগুড়া শহরের ফিলিং স্টেশনের হত্যাকাণ্ডে সহকর্মী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে।
এর আগে শনিবার (৬ইসেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।
গ্রেফতারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির “Channel 21” -কে বলেন, “ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”
এ- ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]