সোনারগাঁয়ের মারিখালী নদী গিলে খাচ্ছে স্থানীয় প্রভাবশালী 

Share the post
ফাহাদ, সোনারগাঁ।: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রাম সংলগ্ন মারিখালী নদী দখলদারদের করালগ্রাসে চলে যাচ্ছে। নদীর দুই তীরে অবৈধভাবে দখল ও ভরাটের কার্যক্রম চললেও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এক সময়ের প্রবাহমান এই নদী আজ সংকুচিত হয়ে পড়ছে। দখল ও ভরাটের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে আশপাশের খাল-বিল ও জলাশয়ও হারিয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হচ্ছে, শুকনো মৌসুমে দেখা দিচ্ছে পানির সংকট।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, “দিনের পর দিন নদী খেকোরা দখল করছে, কিন্তু কেউ কিছু বলছে না। আমরা আশঙ্কা করছি, এভাবে চলতে থাকলে অচিরেই মারিখালী নদী মানচিত্র থেকে মুছে যাবে।”
পরিবেশবাদীরা বলছেন, সোনারগাঁ অঞ্চলের খাল-বিল-নদী নালা প্রায় বিলুপ্তির পথে। এসব জলাশয় রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।
স্থানীয় জনগণ মারিখালী নদীসহ সব খাল-বিল ও জলাশয় দখলমুক্ত করে সংরক্ষণের জন্য প্রশাসনের তৎপরতা কামনা করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি মোর্শিদ আলম জানান, নদী ভরাট করার কোন সুযোগ নাই আমরা এর আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]