নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post
মো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক
ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি,প্রিয় স্যারের হাত ধরে আমাদের প্রাণের কলেজ আরো এগিয়ে যাবে। স্যারের জন্য শুভকামনা রইল। ছাত্র-ছাত্রীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল।
এসময় ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ আল ইসলাম অভি ও সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন,পৌর ছাত্রদলের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাহিমু রাব্বানী শসী,প্রচার সম্পাদক রাকিব শেখ,অন্তর,সাব্বির,ইয়াসিনসহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]