বারহাট্টায় প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে, অভিযুক্ত গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. হৃদয় খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই ) ভোররাতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, হৃদয় উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে।
এদিকে পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই হৃদয় কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন ও ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন। হৃদয়কে মেসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় হুমকি ও ভয়ভীতি দেখান। পরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হৃদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও দু-তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ভোররাতে ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারের সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হৃদয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়।
এবিষয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়কে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]