নেত্রকোনায় দুর্গাপূজাতে মহা- নবমীর দিনেও মন্ডপে মন্ডপে মায়ের ভক্তদের দল 

Share the post
সোহেল খান দুর্জয়, নেত্রকোনা : বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-নবমীতে প্রতিটি মন্ডপে মণ্ডপে মায়ের ভক্তদের ঢল। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নেত্রকোনায় ভক্ত ও পূজারীরা পূজা-অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করছেন। নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারা।
মহা নবমীর দিনে ভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমাচ্ছেন। কাতর কণ্ঠে জগজ্জননীর কাছে শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা কিংবা শঙ্খধ্বনিতে দেবীর আরাধনা করছেন তারা। ঢাক-কাঁসরের বাদ্য, ধূপের সুরভিত ধোঁয়া, আরতির নৃত্য, ভক্তিগীতি, ভক্তদের প্রণাম আর পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময়ে মন্দিরগুলো জমজমাট হয়ে ওঠেছে।
শুরু থেকেই ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জমে উঠেছে নেত্রকোনায়।
এবারের দুর্গাপূজায় নানা শঙ্কার আশঙ্কা করা হলেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু থেকেই চলছে উৎসব।
সরেজমিনে নেত্রকোনা শহরের প্রতিটি মন্ডপে দেখা গেছে পূজার্থীদের ভিড়। মণ্ডপের আশপাশ এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং প্রতিটি মণ্ডপের ভেতরে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আনসার বাহিনীও দায়িত্বে রয়েছে। এছাড়া এই মণ্ডপ গুলো থেকে বের হওয়ার সময় সড়কে র‌্যাবের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অর্থাৎ নেত্রকোনায় প্রতিটি পূজা মণ্ডপ নিরাপত্তার চাদরে ঘেরা। এভাবে নেত্রকোনা জেলা ও উপজেলায় প্রত্যেকটি মণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]