আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর ও কবিরপুর থেকে ইয়াবা সহ, কারবারি গ্রেফতার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, ঢাকার আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর, কবিরপুর বুড়ির টেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা থানার মধইল এলাকার মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে মো. আবুল কালাম (৫৬), জামালপুর জেলার সদর থানার নন্দী বাজার এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে ফজিলা বেগম (৩৫)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে ফজিলা বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া ও ধামরাই থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]