আশুলিয়ায় (৫২) স্থানে নির্মিত হবে জুলাই শহীদ’দের স্মৃতিস্তম্ভ

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়ায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।বুধবার (২৩ জুলাই) দুপুরে আশুলিয়ায় গণঅভ্যুত্থানে নিহত শহীদের শহীদি স্থান চিহ্নিত করা হয়। যেখানে তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদের পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেনতাকে ধারণ করার জন্য এই স্মৃতিস্তম্ভ অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের কালের সাক্ষী হিসেবে বাঁচিয়ে রাখা সকলের দায়িত্ব। স্মৃতিস্তম্ভ নির্মান হলে শহীদদের পরিবার কৃতজ্ঞ থাকবে।এসময় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই এর প্রধান সমন্বয়ক তামিম খান বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনের দিনে এসব স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৯ টি স্থান নির্বাচন করে লাল বৃত্ত দেয়া হয়েছে। আমাদের কাছে ৫২ জন শহীদের  হিসাব রয়েছে। ৫২ টি স্থান নির্বাচন সম্পন্ন হলে সবগুলো স্থানেই স্মৃতিস্তম্ভ নির্মান করা হবে। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। তবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, আশুলিয়া থানার ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমনসহ আরও অনেকে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, আহত ও শহীদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]