ববি ছাত্রদলের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ উদ্বোধন

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় :জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়।
‎বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে। ছেলেদের দুটি আবাসিক হলে—বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।
‎উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, “শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।”
‎শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, “আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।”
‎শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]