ইবি’র জুলাই ৩৬ হলের কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন ও তামান্না

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল তামান্না।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টায় হল প্রভোস্টের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শাপলা খাতুন ও রাফিয়া নাজনীন কথা, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা ও আফসানা পারভিন তিনা, সাংগঠনিক সম্পাদক রাইসা আমিন লস্কর, দপ্তর সম্পাদক রেজওয়ানা শহিদ বিথী, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অদিতি ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জেরিন আক্তার মিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা সুলতানা, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রা বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য তাজনিমা, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন ও বিদিথী শিকদার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, “হলভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখতেই এই কমিটি কাজ করবে। আমরা চাই, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটুক। সকলে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে একদিন এই ক্লাব জাতীয় পরিচিতি পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সম্মিলিতভাবে কাজ করে ক্লাবকে আরও প্রাণবন্ত, সৃজনশীল ও মর্যাদাপূর্ণ সংগঠনে পরিণত করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, “জুলাই ৩৬ হল ‘৫ আগস্ট’-এর আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এই হলের সাংস্কৃতিক ক্লাব নতুন নেতৃত্বের হাত ধরে আরও সাফল্য অর্জন করবে—এমনটাই আমার প্রত্যাশা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]