ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, নিরাপত্তা সেল, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডির কুষ্টিয়া ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক, তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্যান্য ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করা যাবে।
এর আগে গতকাল ছাত্র প্রতিনিধি এবং সিআইডিসহ প্রক্টর অফিসের এক সভায় তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান এবং দুই সপ্তাহ অন্তর সিআইডির পক্ষ থেকে তদন্ত অগ্রগতি বিষয়ে ব্রিফিং প্রদান নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পর ক্যাম্পাসজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

Share the post

Share the postইবি প্রতিনিধি :  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ […]