শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে চার যুবক আটক

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে আটককৃত চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ প্রদান করা হয়।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃতদের দন্ড প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন দুলাল চন্দ্র প্রামানিক, উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ।
এ সময় শাহজাদপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতরা হলেন:
১. মোঃ নাসির উদ্দিন (২০)
পিতা: মোঃ নওশাদ আলী
গ্রাম: শেরখালী,
থানা: শাহজাদপুর
আটক স্থান: শেরখালী, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
২. মোঃ চয়ন ইসলাম (২৩)
পিতা: মোঃ ফজলুল হক
গ্রাম: পোরজনা,
থানা: শাহজাদপুর
আটক স্থান: পণ্ডিতপাড়া, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৩. মোঃ রবিউল ইসলাম (২৪)
পিতা: মোঃ আশরাফ আলী
গ্রাম: পোরজনা,
থানা: শাহজাদপুর
আটক স্থান: পোরজনা, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
৪. মোঃ কাউসার (২১)
পিতা: মোঃ আবুল কালাম আজাদ
গ্রাম: জামিরতা,
থানা: শাহজাদপুর
আটক স্থান: জামিরতা, শাহজাদপুর।
দণ্ড: ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]