কালিয়াকৈরে সওজের কোটি টাকার জমি বিএনপি নেতা মজিবরের দখলে দোকান নির্মাণ

Share the post
আব্দুর রাজ্জাক রাজু,স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর জায়গা দখল করে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশ্বে টিনসেডের দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই নির্মাণ কাজ কিছুদিন পূর্বে সওজের লোকজন বাধা দিয়ে ও অদৃশ্য কারণে নির্মাণ কাজ বন্ধ হয়নি। এ ব্যাপারে সওজের কর্মকর্তা-কর্মচারীরা রহস্যজনক ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চন্দ্রা এলাকায় গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের পাশে সওজের জায়গায় দখল ও  মাটি ভরাট করে টিনসেট দোকান ঘর নির্মাণ কাজ করা হয়েছে। তবে ওই নির্মাণ কাজ কিছুদিন পূর্বে সড়ক ও জনপদের লোকজন বন্ধ করার কথা থাকলেও
 কাজটি বন্ধ করেনি আবার চালু করে সেখানে নির্মাণ করা হচ্ছে কয়েকটি আধাপাকা দোকান ঘর। এ ব্যাপারে সড়ক ও জনপথের লোকজনকে ফোনে জানালেও তারা বন্ধ করে দিবে দিচ্ছে বলেও তালবাহানা করছে।
প্রভাবশালী বিএনপির নেতা মজিবর সড়ক ও জনপথের ৮ থেকে 10 কোটি টাকার জায়গায় দখল করে কোন কিছুর তোয়াক্কা না করে বাঁশের বেড়া দিয়ে দোকান নির্মাণ করেন। দখলের কারণে এসব জায়গা সওজের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কারণ অবৈধ দখল বা স্থাপনা উচ্ছেদে সওজের কোন কার্যক্রমই নেই।
এ ব্যাপারে প্রভাবশালী বিএনপির নেতা মজিবর বলেন, সড়ক ও জনপদের লোকজন এসে জমি মাপ দিয়েছে। আমার কোন কাজ কেউ বন্ধ করেনি আমার কাছে বৈধ কাগজপত্র আছে। গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন, দুই একদিনের মধ্যেই আমাদের সার্ভিয়ার দিয়ে ওই জমির সীমানা নিধারণ করা হবে। আমাদের সড়ক ও জনপদেও জমিতে ঘর নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]