ইবিতে সেশনজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে লক্ষ্যে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন।
এছাড়াও বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, সেটি নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের একটি মৌলিক দায়িত্ব। সেশনজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো ডিগ্রি শেষ করতে না পারলে তারা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। সভাপতিরা যদি আন্তরিকভাবে ক্লাস ও পরীক্ষার সময়সূচি বজায় রাখেন, তাহলে আমরা দ্রুত সেশনজট নিরসন করতে পারব।”
তিনি আরো জানান, এ সমস্যা নিরসনে পহ্না খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সঙ্গেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সংশ্লিষ্ট অফিস সমুহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]