দুর্গাপুরে বাল্যবিয়ে কে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাদারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের আশ-পাশের সকলকে বোঝাবে। আলোচনা শেষে, এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের নিয়মিত আয়োজন, স্বাস্থ্যবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]