কসবায় বিপুল পরিমান মাদক দ্রব্যসহ  ৪ জন গ্রেপ্তার

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৃথক অভিযানে মঙ্গলবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এবং সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রাম থেকে তাদেরকে  গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন-(২৮), কসবা উপজেলার সাগরতলা গ্রামের বাবুল মিয়া-(৪৫), তার স্ত্রী লুৎফা বেগম-(৩৪) এবং বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন প্রকাশ রাসেল -(২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি মাইক্রোবাস দিয়ে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী  উপজেলার কয়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ বাবুল মিয়া, তার স্ত্রী লুৎফা বেগম এবং মনির হোসেন প্রকাশ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ১১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
 এ ঘটনায় মাদকদ্রব্য আইনে  পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]