আবারো ক্লোজড আশুলিয়া থানার অফিসার ইনচার্জ

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইনকে যোগদানের দেড় মাসের মাথায় প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে আশুলিয়া থানার ওসি সোহরাব আল হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রত্যাহার করে ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গত ২০শে এপ্রিল আশুলিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি। এরপরে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ২৯ শে মে পুরস্কার পান।
অপর একটি সূত্র জানিয়েছে, ওসির বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]