বিশ্ব পরিবেশ দিবসে ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি :নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকররিতে আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কুকরি মুকররি অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা’।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় কুকরি মুকররি বাজার, ইউনিয়ন পরিষদ এলাকা এবং লার্নিং সেন্টার চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্লাস্টিক ও পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ৩৫ জন নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, জিজেইউএস শাখা ইনচার্জ মোঃ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]