দুর্গাপুরে সিপিবি‘র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃচট্রগ্রাম বন্দর, করিডোর দেয়ার পাঁয়তারার বিরুদ্ধে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার বিকেলে উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এসব কর্মসূচি পালন করে।

স্থানীয় কমরেড মণিসিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাদুঘর হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিপিবি নেতা কমরেড শামছুল আলম খানের সভাপতিত্বে, সিপিবি‘র সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ, নেত্রকোনা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। বিদেশি স্বার্থে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চক্রান্ত কোনোভাবেই আমরা মেনে নেবো না। সাম্রাজ্যবাদের কাছে প্রিয় বাংলাদেশকে বেঁচে দেয়া দেশের সাথে বেঈমানী করা হবে। জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিরোধ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]