দুর্গাপুরে গরুর পচা মাংস বিক্রির চেষ্টা দোকানীকে জরিমানা

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে খাওয়ার অযোগ্য গরুর পচা মাংস বিক্রির চেষ্টার অপরাধে আব্দুল শহিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার ঝানজাইল বাজারে একটি মাংস দোকানে এ অভিযান চালিয়েছেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, দুর্গাপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যবৃন্দ এবং দুর্গাপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঁচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস দোকানের ফ্রিজে মজুদ করে রেখেছিলেন আব্দুল শহীদ। বিষয়টি সেখানকার লোকজন সেনাবাহিনীর টহল টিমকে জানালে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধের সন্ধানে ওই ফ্রিজ থেকে মাংসগুলো উদ্ধার করেন। এ সময় প্রায় ৩০ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, অনেক দিন আগে জবাই করা খাওয়ার অযোগ্য গরুর মাংস বিক্রির জন্য তার দোকানের ফ্রিজে মজুদ করে রেখেছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই পঁচা মাংস জব্দ করে সবার উপস্থিতিতে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। সেই সঙ্গে এর দায়ে দোকানীকে দশ হাজার জরিমানা এবং প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]