রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের নেতৃত্বে সেঁজুতি-তটিনী

Share the post
রাবি প্রতিনিধি:দেশের প্রথম শিক্ষাবিষয়ক স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে শেখ সাদি, গবেষণা সম্পাদক হয়েছেন জেবা আনিকা চৌধুরি, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন ফারদিনা সরকার।
এছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস ইসলাম শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ফাহাদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।
উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]