সোনারগাঁয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত 

Share the post
ফাহাদ, সোনারগাঁ :আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
গত সোমবার (১২ মে) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্ত।
এছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নার্সিং সুপারভাইজার,ওয়ার্ড ইনচার্জসহ নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদেরকে তাদের কাজে উৎসাহ দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী দিবসটি উপলক্ষে নার্সদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থী রোগীদের জন্য সেবা প্রদানের সর্বোচ্চ প্রয়াস নিশ্চিত করার লক্ষ্যে ভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]