ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

Share the post
ফাহাদ , সোনারগাঁ :ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর দ্বিতীয় অধিবেশনে
প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া এ কথা বলেন।
তার আগে প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ।খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।
এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান – অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত,
আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]