সোনারগাঁয়ে ফ্লটিলা নৌবহর আটকানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাজায় মানবিক সহায়তাবাহী ফ্লটিলা নৌবহর আটকানো ও নৌবহরকারীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার নামাজের পর মোগরাপাড়া চৌরাস্তায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে স্থানীয় সামাজিক সংগঠন
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে এ সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে পাঠানো সহায়তা আটকে দেওয়া অমানবিক। তারা অবিলম্বে আটক মানবিক সহায়তাবাহী নৌবহর মুক্তি এবং সংশ্লিষ্ট নৌবহরকারীদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ব জনমতকে উপেক্ষা করে মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় বাংলাদেশসহ বিশ্ববাসী ক্ষোভ প্রকাশ করছে।
বিক্ষোভ সমাবেশে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,  ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা অবাধ প্রবাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]