যশোর কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেছেন।
বৃহস্পতিবার রাতে তিনি কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন। এ সময় তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ কেশবপুরের প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাবেন। তিনি ঢাকা থেকে কেশবপুরে এসেই গত ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়ের সময় কেশবপুর প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শারদীয় দুর্গা উৎসবের সকল মন্ডব পরিদর্শন শেষে বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রেসক্লাব নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ সভাপতি প্রভাষক ফারুকে আযম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, পৌর স্বেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]