মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৩৮ ও ৪৩ ধারায় তিনটি হোটেল-রেস্টুরেন্টকে যথাক্রমে ১০,০০০/-, ৩,০০০/- ও ২,০০০/- টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা আদায় করা হয় ১৫,০০০/- টাকা।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]