শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মিষ্টান্ন ভান্ডারে জরিমানা।

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :আজ শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মিষ্টির দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
অভিযানে বিএসটিআই’র পাবনা আঞ্চলিক অফিসের পরিদর্শক উৎপল কুমার, উপরিদর্শক ইসরাত জেরিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী দোকানগুলোতে ত্রুটিপূর্ণ ওজনের যন্ত্র ব্যবহার এবং পণ্যের সঠিক মান নিশ্চিত না করায় এই জরিমানা আদায় করা হয়।
এ সময় সাহা মিষ্টান্ন ভান্ডারে ৩,০০০ টাকা; মোদক মিষ্টান্ন ভান্ডারে ৪,০০০ টাকা; বসাক মিষ্টান্ন ভান্ডারে ৩,০০০ টাকা এভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রোধে আমরা প্রতিটি দোকানে নিয়মিত নজরদারি করছি। যেসব ব্যবসায়ীরা ওজন বা মান নিয়ে প্রতারণা করবেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়িক নৈতিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

Share the post

Share the post মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও […]

শাহজাদপুরে চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার, আটক ৩

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। […]