শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম. এ. মুহিত, এমপি। এ সময় তাঁর সহধর্মিণী ফাহমিদা মুহিতও উপস্থিত ছিলেন।
এসময় ২০০ জনকে এক হাজার করে টাকা এবং একটি করে শাড়ি দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার, আটক ৩

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। […]

সিরাজগঞ্জের কামারখন্দে বাস দুর্ঘটনা : অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়াল

Share the post

Share the postজলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :সকালবেলা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত মহাসড়ক। সবাই ছুটছেন নিজ গন্তব্যে। এমন সময় হঠাৎ করেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি এনডিপি অফিসের সামনে কক্সবাজার থেকে চাপাইনবাবগঞ্জগামী পাতা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে […]