সোনারগাঁয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা মাসুম চেয়ারম্যান আটক 

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দরে ইমিগ্রেশনে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ওমরাহ পালনের উদ্দেশ্যে করে দেশত্যাগের সময় সৌদি আরবগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যার অভিযোগে মাসুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার এর আস্থাবাজন ব্যক্তি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে পরিচিত লাভ করেন ব্যাপক।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে । বর্তমানে থানা হেফাজতে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]