দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম।

ইউপিসদস্য ও স্থানীয় সূত্রে জানাযায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান ক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারে তিনি বজ্রপাতে মারা গেছেন।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে, তারা আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]