ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

Share the post
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ মে) দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের দাবি ও সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ১

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ  মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷ ভরাডোবা হাইওয়ে থানার […]

ময়মনসিংহের ভালুকাই সরকার নির্ধারিত বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ৷

Share the post

Share the post হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ:সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানের মাধ্যমে এল পি জি গ্যাস সিলিন্ডার সরকারের নির্ধারিত বেশি মূল্যে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহের ভালুকার দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি […]