মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Share the post
 মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার(১৬ এপ্রিল) দুপুরে খামারপাড়া বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার মানববন্ধনে বক্তব্যে বলেন, উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকার হাট-বাজার থেকে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খামারপাড়া বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টোল আদায় করে থাকেন এবং উন্নয়নের নামে বিভিন্ন দোকানদারদের প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে  আত্মসাৎ করেছেন। তিনি ক্ষমতার দাপট খাটিয়ে অন্য দলের লোকদের বঞ্চিত করে নিজ দলীয় লোকজনদের মাঝে সরকারি অনুদান প্রদান করে থাকেন। তিনি বিভিন্ন সময়ে আওয়ামীদলের প্রভাব খাটিয়ে তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে অসংখ্য লোকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছে। অনেকেই আবার মৃত্যুবরণ করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হয়েছেন দরিবিলা গ্রামের মশিউর রহমান, খামারপাড়ার মোক্তার বিশ্বাস ও খামারপাড়ার ছালেক মিয়া । এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরার রাব্বি হত্যা মামমলার আসামী। তার পোষা সন্ত্রাসী  বাহিনীর মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করছেন দাইরপোল গ্রামের জাহিদ খান, পূর্বশ্রীকোল গ্রামের তুজাম্মেল হোসাইন ও চাঁন্দা মোল্লা, টুপিপাড়া গ্রামের আক্তার আলী খান, ঝোনগাছা গ্রামের ওমেদ আলী শেখ, হাসিবুল ও লুৎফর শেখ, দোসতিনা গ্রামের ছালেক সর্দার, বিল্লাল সর্দার, ফিরোজ সর্দারসহ আরোও অনেকে।
এছাড়াও চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি তার অপকর্ম ও দূর্ণীতি ঢাকতে খামারপাড়া বাজারের টোল আদায়ের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমার ও আমার দলীয় লোকজনদের নামে মিথ্যা তথ্য প্রচারে করেছে। অথচ আমি ও আমার লোকজন কোন খারাপ কাজের সাথে জড়িত নই।  আমি এবং আমার লোকজনদের নামে খামারপাড়া বাজার কেন্দ্রীক যে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই দূর্ণীতিবান চেয়ারম্যানের অপসারণের দাবি করছি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, জেলা যুবদলের সদস্য মিলন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন মোল্যা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলিম খান, উপজেলা যুবদল নেতা টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]