নবীগঞ্জে কালবৈশাখীর ঝড়ের বজ্রপাতে এক যুবক নিহত

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে শাহ আলম (২১) নামের এক যুবক বজ্রপাতে মারা গেছে। সে বনকাদিপুর গ্রামের আব্দুল আকিল মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের আকিল মিয়ার পুত্র শাহ আলম গতকাল বুধবার দুপুরে কাদিপুর বাদে হাওড়ে ধানী জমিতে কাজ করা অবস্থায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত শাহ আলমের হার্টের সমস্যা ও ছিল। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]