চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন,ঘাতক গ্রেপ্তার

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
নিহতের মোঃ রুয়েল মিয়া (২৪)। তিনি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁ আবাদ গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে তার ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েলের বেড়া তৈরির কাজ শুরু করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে রূপ নেয় এ ঘটনা।
মারামারির সময় রুয়েলের মা আবেদা খাতুন ও ভাইয়ের স্ত্রী স্বরুপা বেগমও তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জসিম একটি গাছের ঢাল দিয়ে বড় ভাই রুয়েলের ঘাড়ে আঘাত করেন। এতে রুয়েল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথিমধ্যে সিলেটের মাজার গেইটে নুরজাহান ক্লিনিকে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি নুর আলমের জানিয়েছেন, ঘাতক জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষে তরতাজা এক যুবকের প্রাণহানিতে হতবাক স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]