ইবিতে ৩ বৈশাখ নববর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post
ইবি প্রতিনিধি:  বাঙালির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী বুধবার (১৬ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
রবিবার (১৩ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমান ও সদস্য-সচিব মো. শামীম আকতারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন বেলা ১১টায় র‌্যালি এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী ৩ বৈশাখ, ১৪৩২ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার বাংলা বর্ষবরণ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিভাগকে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সকাল ১১টায় প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শেষে ‘বাংলা মঞ্চ’-এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১ বৈশাখ (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী ৩ বৈশাখ নববর্ষ পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]