প্রতিষ্ঠার ২৫ বছর পর অবশেষে দৃশ্যমান মাভাবিপ্রবি

Share the post

মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পর টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রধান ফটকে অবশেষে স্থাপন করা হলো বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো সম্বলিত আলোকসজ্জিত নামফলক। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সংস্কার কার্যক্রম হাতে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহুদিন ধরে প্রধান ফটকের জরাজীর্ণ অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম দৃশ্যমান না থাকার কারণে নানা সময় শিক্ষার্থীরা ফটক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের আমলেও এই দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। অবশেষে বর্তমান প্রশাসনের উদ্যোগে নতুনভাবে রঙ, লাইটিং এবং নামফলক সংযুক্ত করে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসাইন জানান, “প্রধান ফটকের সংস্কার কাজ শুরু করেছি। নতুন করে রঙ করার পাশাপাশি ২০×৩ ফিটের বাংলা ও ইংরেজি নামফলক এবং লোগো স্থাপন করা হয়েছে। উপাচার্য মহোদয়ের অনুমোদন পেলে অন্যান্য ফটকগুলোরও সংস্কার করা হবে।”

মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এবার বিশ্ববিদ্যালয় অনেকটা গোছানো ও আকর্ষণীয় লাগছে। শিক্ষার্থীরাও এতে সন্তুষ্ট হবে বলে আশা করি।”

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ফটক যেন একটা আবেগের জায়গা। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো বড় করে দেখে সত্যিই ভালো লাগছে।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবিই এবার বাস্তবায়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দৃশ্যমান হওয়া ছিল সময়ের দাবি।”

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এথি বলেন, “এখনকার ফটক শুধু শিক্ষার্থীদেরই না, বাইরের দর্শনার্থীদের কাছেও বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলবে। এটি গর্ব করার মতো একটি দৃশ্য।”

শিক্ষার্থীরা আশাবাদী যে, প্রধান ফটকের এই সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় অন্যান্য ফটক ও অবকাঠামোগুলোও দ্রুত উন্নয়নের আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের নেতৃত্বে সাকিব-নাজমুল

Share the post

Share the postমো. নাজমুল হাসান ভূঁইয়া , মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল-এর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া। আজ ৩১মে (শনিবার) ২০২৫ ইং তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। এর আগে […]

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

Share the post

Share the postমো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘এমবিএসটিইউ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঘাটাইল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সংগঠনের বিদায়ী সভাপতি আদহাম অভি এবং উপদেষ্টা মো. তৌকির আহমেদ নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান রাকিব সভাপতি এবং তথ্য ও যোগাযোগ […]