অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইবি’তে সেমিনার অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই কম্পিউটার সোসাইটি, ইএমবি ও এসএআইসিটি-এর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ক্যাম্পাসের আইসিটি বিভাগের ১০২ নম্বর কক্ষে দুপুর ১টার দিকে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক এবং শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারের মূল আলোচক ছিলেন ড. মোহাম্মদ আলী মনি, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক। তিনি চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সেন্টার ফর এআই অ্যান্ড ডিজিটাল হেলথ টেকনোলজির পরিচালক এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার সিনিয়র ফেলো।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আজ থেকে ইংরেজি শেখো, ইংরেজি শেখার কোর্স করো। শিক্ষকেরা যেন ইংরেজিতে গুরুত্ব দেয়। কারণ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে হলে গুণগত ইংরেজি শেখার বিকল্প নেই। দেশের জন্য কিছু করার চিন্তা পরে, আগে নিজেকে তৈরি করতে হবে। অস্ট্রেলিয়ার পড়াশোনার সুযোগ-সুবিধা ভালো, তোমরা সারা বছরই সেখানে উচ্চশিক্ষার জন্য যেতে পারো।”
উল্লেখ্য, সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। বক্তারা তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন, যা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]