সদরপুরের ৩ ইট ভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার অনুমোদন বিহীন ভাবে দেদারচ্ছে তিনটি ইটভাটার মালিকরা অবৈধভাবে তাদের ইটভাটায় কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারি ভাবে ইটভাটার তালিকা যাচাই করা হলে সদরপুরের তিনটি ভাটার কোনো বৈধ কাগজপত্র না পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিক কে ১লাখ টাকা করে ৩লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আদালত চলাকালে ওই সব ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা  ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন।
জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে, আরএএস ও ফ্রেন্ডস ব্রিকস ফিল্ড  দু’টি ও এবিমএম নামের একটি ইট ভাটা কে জরিমানা দায়ের করেন জরিমানা দায়ের করেন সহকারী কমিশনার ভূমি। অভিযানে তিন ভাটা মালিক (প্রত্যেক) কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, লাইসেন্স না থাকার দায়ে প্রত্যেক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর(৪) ধারায় ১ লাখ টাকা করে ৩লক্ষ জরিমানা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত ভাটার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সদরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ইলিয়াছ মোল্যাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]