ইবি’তে RFID প্রযুক্তিনির্ভর স্মার্ট আইডি কার্ড চালুর সিদ্ধান্ত 

Share the post
ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের জন্য আধুনিক আরএফআইডি (RFID) প্রযুক্তিনির্ভর স্মার্ট আইডি কার্ড চালু করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী। উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে বলে জানা গেছে। নতুন এই স্মার্ট কার্ডের মাধ্যমে একজন শিক্ষার্থী একাধিক স্থানে—বিভাগ, হল, লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন একটি মাত্র পরিচয়পত্র দিয়েই। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফি-সহ অন্যান্য পেমেন্ট ক্যাশলেস ব্যবস্থায় সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি ইউনিক আইডি নাম্বার নির্ধারিত থাকবে, যা তার পরিচয়ের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করবে।”
সভায় কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিক একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আরএফআইডি প্রযুক্তির কারিগরি দিক এবং সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন। পাশাপাশি, সিস্টেম এনালিস্ট হাফিজুর রহমান লাইব্রেরির বর্তমান অটোমেশন ব্যবস্থার একটি ডেমো উপস্থাপন করেন এবং সেটিকে আরএফআইডি কার্ডের সাথে কীভাবে সংযুক্ত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]